ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমতলী
  5. ইতিহাস
  6. কলাবাড়ি
  7. কান্দি
  8. কাশিয়ানী
  9. কুশলা
  10. কোটালীপাড়া
  11. খেলা
  12. গোপালগঞ্জ
  13. গোপালগঞ্জ সদর
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি  

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
জুলাই ৩০, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই পুনর্জাগন -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় গোপালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক মোঃ গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার, উপ-উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহব্বত আলী, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিক শরীফ, গোপালগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি) পবিত্র কুমার পোদ্দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থনীতি) মোঃ হাবিবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউরিটি ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও শাহরিয়ার আহমেদ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট এর কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে সার্জারি, মেডিসিন ও গাইনী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসগণ সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত ক্যাম্পেইনে আগত রোগীদের যত্নসহকার পর্যবেক্ষণ করেন এবং ডায়াবেটিস, রক্তের গ্রুপ ও ওজন মেপে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন।