ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমতলী
  5. ইতিহাস
  6. কলাবাড়ি
  7. কান্দি
  8. কাশিয়ানী
  9. কুশলা
  10. কোটালীপাড়া
  11. খেলা
  12. গোপালগঞ্জ
  13. গোপালগঞ্জ সদর
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ খবর

সড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে -সামিউল কাদের খান

মনিরুজ্জামান শেখ জুয়েল
জুলাই ৩০, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, সড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সড়কের আশপাশে যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নিয়মিত এই অভিযান চলবে। আমরা সকলকে অনুরোধ করছি, সড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড় এলকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পশ্চিমপাড়া এলাকায় সড়কের সাথে জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা (ব্যবসা প্রতিষ্ঠান) সরিয়ে নেওয়ার জন্য গত ২৬ জুলাই মৌখিকভাবে জানানো হয়। পূর্ব নির্ধারিত সময়নুযায়ী আজ উচ্ছেদ অভিযানে এসে দেখতে পাই বেশিরভাগ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে। বাকিগুলো সরানোর কাজ চলছে।

এই উচ্ছেদের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে দাবী ব্যবসায়ীদের।

হোটেল ব্যবসায়ী নাসির শেখ বলেন, ১৪ লক্ষ টাকা এ্যাডভান্স দিয়ে ২০ বছর ধরে এখানে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। এই উচ্ছেদে নিঃস্ব হয়ে গেলাম। শুধু আমি নই, আমার মত অনেক ব্যবসায়ীরাই মারাত্মক ক্ষতির মুখে পড়লো।

মিস্টির দোকানঘরের মলিক দেলোয়ার শেখ বলেন, প্রতি মাসে ১৪ হাজার টাকা পেতেন দোকান ঘর ভাড়া থেকে। আজ নিঃস্ব হয়ে গেলাম। এই দোকান ভাড়া ছিল আমার আয়ের একমাত্র উৎস। তারপরও সরকরি নির্দেশনা মেনে নিজেই দোকনঘর সরিয়ে নিয়েছি।

উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমীরুল মোস্তফা। এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ ও কোটালীপাড়া থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।